স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :ইট ভাটায় ভূতের ভয়ে ভাট্টা থেকে পালিয়ে যাচ্ছে শ্রমিকরা। ভূত বলতে কিছু নেই। এই কথা মানতে নারাজ শ্রমিকরা। ঘটনা কমলপুর মহকুমার শান্তির বাজার ফাইভ স্টার ব্রিক্স ইন্ড্রাস্ট্রির ইট ভাট্টায়। গত সাত দিন যাবত এফ এস বি আই ইট ভাট্টায় শ্রমিকদের মধ্যে দু-জনকে ভূত ভর করেছে বলে তাদের দাবি।
ভূত তাড়ানোর জন্য বিহার থেকে ওঝা বৈদ্য আনা হয়। ওঝা নাকি বলে গেছেন এই ভূত সহজে যাবে না। এই ভূত রক্ত বের করে ছাড়বে। এর পর থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। সালেমা থানার পুলিশ খবর পেয়ে শান্তির বাজার এফ এস বি আই ইট ভাট্টায় আসে। শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে পুলিশ।
কিন্তু শ্রমিকরা বুঝতে নারাজ। তাদের বক্তব্য তারা এই ইট ভাট্টায় আর কাজ করবে না। মালিক বিপাকে। কিন্তু মালিক অশোক দেব এবিষয়ে কথা বলতে চায়নি।

