স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুলাই : ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার অন্তর্গত ইরানি থানার ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চার মাস ধরে এক গৃহবধূকে নানা প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে চলেছে এক ব্যক্তি। প্রস্তাব প্রত্যাখ্যান করায় গতকাল রাতেই ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষনের শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে।
গৃহবধূ বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, এলাকার লুৎফুর রহমান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই গৃহবধূকে যন্ত্রণা দিয়ে আসছিল। এমনকি গৃহবধূর স্বামীকে তৃতীয় বিয়ে করিয়ে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার পেছনেও তার ভূমিকা রয়েছে বলে অভিযোগ। গৃহবধূর দাবি, লুৎফুর রহমান তাকে মারধরও করতেন এবং গত ১৩ জুলাই গৃহবধূর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায়, অবশেষে তিনি আবারও আইনের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয়, অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে। নির্যাতিত গৃহবধূ ন্যায় বিচারের অপেক্ষায়।

