আগরতলা, ২৭ জুলাই (হি.স) : অজানাকে জানার জন্যই প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠান। রবিবার প্রধানমন্ত্রীর “মন কি বাত” উপলক্ষ্যে মজলিশপুরের জয়নগর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
প্রতিমাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান “মন কি বাত” সম্প্রচারিত হয়। এদিন ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জয়নগর এলাকায় আয়োজিত “মন কি বাত” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিজেপি সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা।
এদিন “মন কি বাত” অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের অনেক কিছুই আমাদের অজানা। আর সেই অজানাকে সকলের কাছে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই “মন কি বাত” অনুষ্ঠান।
তিনি আরও বলেন, এই “মন কি বাত” অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেইভাবে সকলের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন, সেইভাবে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা করেননি। “মন কি বাত” শ্রবণের মাধ্যমে সকলকে নিজেদের সমৃদ্ধ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

