বাড়িখেলাসুইডেনের বিপক্ষে ড্র করে নকআউটে জাপান

সুইডেনের বিপক্ষে ড্র করে নকআউটে জাপান



কলকাতা, ২৬ জুন (হি.স.):   গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থেকে জাপান মূল পর্বে গেল। এবার তারা মুখোমুখি হবে ব্রাজিলের সঙ্গে। ডালাসে শুক্রবার ভোরের এই ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

বিরতির পর ৫৬ মিনিটে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। তবে জাপান এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। মাত্র ছয় মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে সমতা ফেরান সুইডেনের অ্যান্টনি এলাঙ্গা। ম্যাচের শেষ দিকে দুই দলই গোল করার সুযোগ পেলেও গোলরক্ষকদের দৃঢ়তায় আর গোল হয়নি।

এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে জাপান, শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া সুইডেনও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করেছে। মূল পর্বে সুইডেনের প্রতিপক্ষ কে হবে তা এখনো জানা যায়নি।তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছে নেদারল্যান্ডস। তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য