বাড়িরাজ্যনারী সংক্রান্ত ঘটনার প্রতিবাদে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি নারী সমিতির

নারী সংক্রান্ত ঘটনার প্রতিবাদে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি নারী সমিতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : রাজ্যে নারী সংক্রান্ত ঘটনা অনেকটাই বেড়েছে। এই ঘটনা গুলি নিয়ে বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে পুলিশের মহা নির্দেশকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির একটি প্রতিনিধি দল। কিন্তু রাজ্য পুলিশের মহা নির্দেশক ব্যস্ত থাকার ডিআইজি-র সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেওয়া হয়। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের প্রাক্তন সাংসদ তথা সারা ভারত গনতান্ত্রিক নারী শ্রমিকদের নেত্রী ঝর্ণা দাস বৈদ্য।

 তিনি বলেন, সম্প্রতি শান্তিনিকেতন মেডিকেল কলেজের মনীষা দাস মৃত্যুকান্ডের ঘটনা, আনন্দনগর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে ছাত্রীকে ছয় ঘণ্টা আটকে রেখে ধর্ষণের ঘটনা, টাকারজলায় এক মহিলার বিরুদ্ধে পরকীয়া অভিযোগ তুলে শারীরিক নির্যাতন করার ঘটনা, উদয়পুর আঠারোভোলার ঘটনা এবং মধুপুরের ঘটনা তুলে ধরা হয়। অধিকাংশ ঘটনার মধ্যে বিজেপি জড়িত। পুলিশকে কাঠ পুতুল করে রাখার চেষ্টা করছে শাসক দল। এই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে। পুলিশ আধিকারিক আশ্বস্ত করেছেন ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হবে। এমনটাই জানিয়েছেন প্রাক্তন সাংসদ তথা নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য। এদিকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত নেতৃত্ব জানিয়েছেন রাজ্যের দিন দিন নারী সংক্রান্ত অপরাধ বেড়ে চলেছে। এর পেছনে নেশার বাড়বাড়ান্ত অন্যতম কারণ। তাই পুলিশ প্রশাসন যাতে নারী সংক্রান্ত অপরাধ রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং নেশা বন্ধ করতে যেন কড়া নজরদারির ব্যবস্থা করা হয় তার জন্য আহ্বান জানান তারা। একই সঙ্গে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য