স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই : প্রাইভেট হোস্টেলে থাকা হলিক্রস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রের রহস্য জনক মৃত্যু। ঘটনা ধর্মনগর বাগাবাসা এলাকায়। ছাত্রের নাম বেনসন দেববর্মা। বয়স ১৭ বছর। বাড়ি মাছমারা। ছাত্রের অভিভাবকদের বক্তব্য, বৃহস্পতিবার হোস্টেলে জল না থাকার কারণে স্নান করতে গিয়েছিল বেনসন।
পরবর্তী সময় পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের মায়ের অভিযোগ তারা বাড়ি থেকে না আসা পর্যন্ত উনার ছেলেকে পুকুর থেকে তোলা হয়নি। হোস্টেল কর্তৃপক্ষ যদি সাথে সাথে বেনসনকে হাসপাতালে নিয়ে যেত তাহলে বেঁচে যেত। মোটা অংকের বিনিময়ে প্রাইভেট হোস্টেলে রেখে ছেলেকে পড়াশোনা করতে গিয়ে ভুল করেছেন। যার ফলে মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন হোস্টেল কর্তৃপক্ষ ছাড়া তাদের স্নান করতে পাঠানোর জন্য মামলা করবেন। কারণ হোস্টেল কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় দিয়েছে।

