Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগ্রামের রাস্তা নেই, যাতায়াতের ভরসা পাইপ

গ্রামের রাস্তা নেই, যাতায়াতের ভরসা পাইপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই :বিকাশ ত্রিপুরায় চোখ কপালে উঠার মতো দৃশ্য।

বৃষ্টির জলে ভেসে গেল অস্থায়ী ব্রিজ। চড়িলাম রংমালা ভিলেজের স্কুল মুড়া এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করার ভরসা পাইপ। পাইপের উপর পা দিয়ে বাঁশের উপর ভর করে এপার থেকে ওপার যেতে হয় গ্রামবাসীকে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেলো চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের স্কুল মুড়া স্থিত বৃন্দাবন পাড়ার ব্রীজ।

দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় ভুগছে। গত বৃহস্পতিবার ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে আসার সময় দুই শিশু জলে পড়ে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এলাকার গর্ভবতী মহিলা কিংবা কোন রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোন রাস্তা নেই। এমনকি গ্রামে কোন অগ্নিসংযোগ ঘটলে দমকল কর্মীদের যাওয়ার রাস্তা নেই। অথচ নির্বাচন আসলে ভোট পাখির মতো ঘরের দরজায় এসে দাঁড়ান শাসক বিরোধী সব রাজনৈতিক দলের নেতৃত্ব। অথচ ভোটে জয়ী হয়ে প্রতিশ্রুতি ভুলে নিজেদের খাই মেটাতে ব্যস্ত থাকেন। যার পরিণাম লক্ষ্য করা গেল এই জনজাতি এলাকায়। মন্ত্রী দাড়িয়ে জনজাতিদের জন্য চোখের জল ফেলছে, দিল্লিতে বৈঠক হচ্ছে, সামাজিক মাধ্যমে জনজাতিদের জন্য আবেগে ভাসছেন। অথচ অজ্ঞাত কারণে উন্নয়ন প্রত্যন্ত এলাকায় পৌছায় না। শুধু তাই নয়, ২০২১ সালের পর সরকার প্রধানকে এই বিষয়গুলি নিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে কোন উদ্যোগ নেয়নি। অথচ জনদরদে কাঁপছেন তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য