বাড়িখেলাশেষ মুহূর্তের গোলে জাপানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ব্রাজিলের

শেষ মুহূর্তের গোলে জাপানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ব্রাজিলের



কলকাতা, ৩০ জুন (হি.স.): নব্বই মিনিটের ম্যাচ শেষ। গোলের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল। অবশেষে এলো সেই মুহূর্ত। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পায়ের ঠিকানায় এসে পৌঁছেছিল একটা বল। আর সে বলটা ডান পোস্টের ভেতর দিক ছুঁয়ে জালে গিয়ে জড়াল। জিওন সুজুকির হাত সে বল ফেরাতে পারলো না। স্টেডিয়ামের অর্ধেকের বেশি দর্শকের মধ্যে থেকে বেরিয়ে এল হাহাকার, আর বাকি অর্ধেক দর্শক নিল স্বস্তির শ্বাস। জাপানের বিরুদ্ধে ব্রাজিল ২-১ গোলে জিতে পৌঁছে গেল শেষ ষোলোতে।

হিউস্টনে সোমবার শেষ বত্রিশের রোমাঞ্চকর ম্যাচটি প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান কাসেমিরো, আর শেষ সময়ে ব্যবধান গড়ে দেন মার্তিনেল্লি।

প্রথমার্ধে ব্রাজিলকে একেবারেই চেনা যায়নি। বল দখল ও আক্রমণে তাদের আধিপত্য থাকলেও, জাপানের ‘চীনের প্রাচীর’ ভাঙার মত কিছু করতে পারেনি তারা। আর, জাপান শুরু থেকেই মূলত ঘর সামলে প্রতি-আক্রমণের কৌশল নেয়। এদিন তাদের সম্মিলিতভাবে রক্ষণ সামলানোর কৌশল ছিল এককথায় দুর্দান্ত।

এই নিয়ে পাঁচবার বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিবারই তারা ছিটকে গেল শুরুতেই। আগের চারবার শেষ ষোলোয়, এবার শেষ বত্রিশে।

ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে, গোলের জন্য ১৯টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। জাপানের পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য