বাড়িরাজ্যরক্তের জন্য রোগীর মৃত্যু হচ্ছে বলে খবর নেই সরকারের কাছে : অর্থমন্ত্রী

রক্তের জন্য রোগীর মৃত্যু হচ্ছে বলে খবর নেই সরকারের কাছে : অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই : রাজ্যের বর্তমানে রক্তদান উৎসব আকারে চলছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এনজিও, সরকারি কর্মচারীদের সংগঠন রক্তদান শিবিরে এগিয়ে আসছে। কারণ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদানে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

মন্ত্রী আরো বলেন, বিগত বছর গুলি তুলনায় দিন দিন রক্তদান শিবিরে মানুষ এগিয়ে আসার প্রবণতা বাড়ছে। এটা রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি। রক্তের জন্য রাজ্যে কোথাও কোন রোগীর মৃত্যু হচ্ছে বলে খবর নেই সরকারের কাছে। তিনি আরো বলেন উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। কারণ তারা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এগিয়ে এসেছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান উপস্থিত মন্ত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য