Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য দলীয় কার্যালয়ে ভাঙচুর, শাসক দলের বিরুদ্ধে মামলা করল সিপিআইএম

দলীয় কার্যালয়ে ভাঙচুর, শাসক দলের বিরুদ্ধে মামলা করল সিপিআইএম

দলীয় কার্যালয়ে ভাঙচুর, শাসক দলের বিরুদ্ধে মামলা করল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : কুলাই বাজার স্থিত সিপিআইএমের দলীয় কার্যালয় শাসক দলের পক্ষ থেকে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয় বাম কর্মীরা। তাদের দাবি, পার্টি অফিসের দরজার তালা ভাঙা, ভেতরে প্রবেশ করে তারা দেখেন, ভেতরের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। জানালা-দরজা ভেঙে চুরমার অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমবাসা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআইএম কর্মী সমর্থকরা। দাবি করেন যারা এই ঘটনায় জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করার জন্য। পুলিশও পরে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন!এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সামনে দলের নেতৃত্ব দাবি করেন, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে।

গত দুদিন ধরে তারা সিপিআইএমকে বদনাম করার জন্য চেষ্টা করছে। প্রসঙ্গত, দু’দিন আগেই অর্থাৎ ১৩ই জুলাই রাতে, এই সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এক যুবক ও এক যুবতীকে বের করে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। বিজেপি সেই ঘটনার পর দাবি করে—সিপিএম নেত্রীর ছেলে ওই যুবতীকে নিয়ে সিপিআইএম দলীয় কার্যালয়ে অশালীন কাজ করতে প্রবেশ করেছিল। তবে প্রশ্ন হল, যেহেতু সিপিআইএম -এর পক্ষ থেকে ভাঙচুরের কথা বলা হচ্ছে, তা যদি সত্যি হয়, তাহলে গতকাল সাংবাদিক সম্মেলনে কেন এসব উল্লেখ করা হয়নি? সিপিএম নেতারা বলছেন—তারা ভিতরের অবস্থা জানতেন না। কিন্তু সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। দ্বিতীয়ত, পার্টি অফিসের তালা ভেঙে কর্মীরা নিজেরাই কেন ভিতরে ঢুকলেন? আগে পুলিশ খবর না দিয়ে নিজেদের প্রবেশ করা কি স্বাভাবিক? যাইহোক গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha