বাড়িরাজ্যসিভিল হাসপাতাল নিয়ে বৈঠক

সিভিল হাসপাতাল নিয়ে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : সিভিল হাসপাতালের কাজের অগ্রগতি নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মেয়র। রাজধানীর জ্যাকশন গেইট এলাকায় রাজ্য সরকার সিভিল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক কাজও শুরু হয়।

মঙ্গলবার পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কার্যালয়ে সিভিল হাসপাতালের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, পুর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার জানান সিভিল হাসপাতালের কাজের অগ্রগতি নিয়ে এইদিন আলোচনা করা হয়েছে। এইদিনের আলোচনার পর সিভিল হাসপাতাল নির্মাণের কাজের গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য