Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যস্বাস্থ্য দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল...

স্বাস্থ্য দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের শূন্যপদ পূরণ করার ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মন্ত্রী সভার বৈঠকের পর মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে শূন্য পদ পূরণের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে অধীন ৬ জন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে। টিপিএসসি-র মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

মন্ত্রী নিজের মুখে স্বীকার করে বলেন রাজ্যের বিদ্যালয় গুলির মধ্যে পোস্ট গেজুয়েট শিক্ষক সংকট রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে অধীন ৯১৫ জন পোস্ট গেজুয়েট টিচার নিয়োগ করা হবে। এবং নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করবেন টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। পাশাপাশি গেজুয়েট টিচার নিয়োগ করা হবে ৭০০ জন। সর্বমোট গেজুয়েট এবং পোস্ট গেজেট শিক্ষক পদে ১,৬১৫ জনকে নিয়োগ করা হবে।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান, উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, এসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেপুটি রেজিস্টার, এসিস্ট্যান্ট রেজিস্টার পদে ৩৭ জনকে নিয়োগ করা হবে। এবং এ নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় নিজে করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় হাত দেওয়া হবে না। মন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে আরো জানিয়েছেন রাজ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে চলেছে সরকার। আগামী কিছুদিনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য