Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসামাজিক সংস্থাগুলি রক্তদানে এগিয়ে আসলে রক্তের সংকট দেখা দেবে না : মুখ্যমন্ত্রী

সামাজিক সংস্থাগুলি রক্তদানে এগিয়ে আসলে রক্তের সংকট দেখা দেবে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ মে :শ্রী শ্রী রবি শংকরের ৬৯ তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা এপেক্স বডির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা গনরাজ চৌমুহনি স্থিত আর্ট অফ লিভিং কার্যালয়ে হয় এই রক্তদান শিবির। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে রক্তদান শিবিরের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা এপেক্স বডি সারা বছরই সামাজিক কর্মসূচি করে। আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এ ধরনের সামাজিক উদ্যোগ ত্রিপুরা এপেক্স বডিকে দেখে শিখবে অন্যান্য সামাজিক সংস্থা। বিশেষ করে সেসব সংস্থা এ ধরনের সামাজিক কর্মসূচি দেখে উদ্ভূত হবে।

 তারও এগিয়ে আসবে রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করলেন তিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, যদি বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদানে এগিয়ে আসে তাহলে ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্ত সংকট হবে না। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের শুভেচ্ছা জানান। তাদের এই ধরনের সামাজিক কর্মসূচির কুর্নিশ জানিয়ে অব্যাহত রাখার আহ্বান করেন। রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য