বাড়িরাজ্যসর্বসম্মতিক্রমে গৃহীত হলো আগরতলা পুর নিগমের বাজেট

সর্বসম্মতিক্রমে গৃহীত হলো আগরতলা পুর নিগমের বাজেট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ মে : গত ২৩ এপ্রিল আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য ৪৭৬ কোটি টাকার বাজেট পেশ হয়েছিল। সেই বাজেট সর্বসম্মতি ক্রমে সোমবার গৃহীত হয়। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত বাজেট গ্রহণের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ সমস্ত কর্পোরেটর ও আধিকারিকরা।

মেয়র দীপক মজুমদার এক সাক্ষাৎকার দিয়ে বলেন, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলি ব্যবহারের উপযোগী করে তোলা এবং বিনোদন পার্ক ও ওপেন জিম গড়ে তোলার জন্য ৪৭৬ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। সমস্ত কর্পোরেটর, আধিকারিকরা বলেছেন এটা জনকল্যাণমুখী বাজেট। সার্বিকভাবে আগরতলা শহরবাসীর প্রত্যাশা পূরণে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাশাপাশি পূর্ত দপ্তর, স্মার্ট সিটি এবং আগরতলা পুর নিগম যৌথভাবে শহরকে সাজানোর চেষ্টা করছে। আরো বলেন, নাগরিকদের সমস্ত প্রত্যাশা পূরণের জন্য এই বাজেট কাজে আসবে। মূলত উন্নয়ন এবং স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এই বাজেট কার্যকর হবে বলে জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য