বাড়িরাজ্যযান দুর্ঘটনায় হতাহত ২

যান দুর্ঘটনায় হতাহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ মে :রানীরবাজার নলগড়িয়া এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা। দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে বাইক এবং স্কুটির মধ্যে। মৃত্যু হয় স্কুটি আরোহীর। আহত হয় বাইক আরোহী সৈনিক দেবনাথ। বয়স ২৭। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বাইক এবং স্কুটির সংঘর্ষের পর স্থানীয়রা খবর দিয়ে দমকল কর্মীদের।

দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দু’জনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কুটি চালক। ঘটনার তদন্ত শুরু করেছে রানীরবাজার থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য