বাড়িরাজ্যপলাতক দুই ভারতীয় দালাল গ্রেপ্তার

পলাতক দুই ভারতীয় দালাল গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : পলাতক দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার কর আগরতলা জিআরপি থানার পুলিশ। বিএসএফ-এর সহযোগিতা নিয়ে মতিনগর গিলা মোরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত দুই ভারতীয় দালাল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। একাধিকবার তাদের বাড়িতে অভিযান চালানো হয়।

 কিন্তু তাদেরকে পাওয়া যায় নি। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ ও সোনামুড়া থানার সহযোগিতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল শহিদুল ইসলাম ও ইউনুস মিয়া। তাদের বাড়ি মতিনগর গিলামোরা এলাকায়। ধৃতরা বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশে সহযোগিতা করতো। বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য