Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য গাঁজা পাচার করতে গিয়ে আটক বিহারের দুই যুবক

গাঁজা পাচার করতে গিয়ে আটক বিহারের দুই যুবক

গাঁজা পাচার করতে গিয়ে আটক বিহারের দুই যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ :  বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে আটক বিহারের দুই যুবক। গাঁজা পাচারকারীরা বর্তমানে রেলকে ব্যবহার প্রতিনিয়ত গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আর পি এফ ও জি আর পি আগরতলা রেল স্টেশনে ওত পেতে বসে। তখনই দুইজনকে দেখে তাদের সন্দেহ হয়।

পুলিস তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাসি চালানোর সময় উদ্ধার হয় গাঁজা। ধৃতদের নাম হল বাবলু কুমার ও সুধাংশু কুমার। উভয়ের বাড়ি বিহারে। আগরতলা জি আর পি থানার ওসি তাপস দাস জানান ধৃতরা এক্সপ্রেস ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা করেছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha