Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসুরজিৎ দত্তের শূন্যস্থান পূরণ করা অসম্ভব : প্রতিমা ভৌমিক

সুরজিৎ দত্তের শূন্যস্থান পূরণ করা অসম্ভব : প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৮ ডিসেম্বর।।জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে শোকাহত রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজে তিনি এই মুহূর্তে রয়েছেন কলকাতায়। বুধবার রাতে জনপ্রিয় এই বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণের খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান কলকাতার সেই বেসরকারি হাসপাতালে। শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে।

সমবেদনা জানিয়েছেন প্রয়াত বিধায়কের পরিবার-পরিজনদের। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিভা ভৌমিক বলেন, বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণ শুধুমাত্র রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য নয়, গোটা রাজ্যের জন্যই একটা শোকের আবহ তৈরি করে দিয়েছে। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত রবিনহুড নামেও পরিচিত। তিনি জনগণের জন্য সমর্পিত। বর্তমান বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত এই মুহূর্তে অমৃত লোকে পাড়ি দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন এই মুহূর্তে রাজ্যের মানুষ নিশ্চয়ই ভাবছে একজন পরিবারের সদস্য সকলকে ছেড়ে চলে গেছেন। সুরজিৎ দত্তের এই প্রয়াণ প্রমাণ করে দিয়েছে যে মানুষ তাকে কতটা ভালোবাসেন। আর সুরজিৎ দত্ত মানুষের সুখে দুঃখে কতটা সংযুক্ত ছিলেন।

দলমত নির্বিশেষে তিনি সকলের কাছে সুনু দা নামেই পরিচিত ছিলেন। তার বাড়ির দরজা সব সময় খোলা ছিল। আর সাধারণ মানুষ সব সময় তার কাছে সাহায্যের জন্য আসতো এবং কেউ শূন্য হাতে ফিরে যেত না। বিধায়ক সুরজিৎ দত্ত যেভাবে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতেন  এখন থেকে সেটাই হবে তার উত্তরসূরিদের মূল লক্ষ্য। বিধায়ক সুরজিৎ দত্ত যেভাবে মানুষের কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তেন এভাবে ঝাঁপিয়ে পড়তে হবে সকলকে। আর তখনই হবে সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জ্ঞাপন করা। কারণ বিধায়ক সুরজিৎ দত্তের শূন্য স্থান পূরণ করা সম্ভব নয়। কিন্তু সুরজিৎ দত্তের মত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য