Thursday, February 5, 2026
বাড়িবিশ্ব সংবাদগাজায় ইসরায়েলি ট্যাংক, ক্ষেপণাস্ত্রের হামলা

গাজায় ইসরায়েলি ট্যাংক, ক্ষেপণাস্ত্রের হামলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ ডিসেম্বর: ফিলিস্তিনি ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ট্যাংক ও ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা সেখানে নতুন করে স্থল হামলা শুরু করবে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।ইতোমধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজার এই এলাকাগুলোতে আশ্রয় নিয়ে আছে, সেখানে ইসরায়েলি বাহিনী নতুন করে স্থল হামলা শুরু করলে পরিস্থিতির ভয়াবহতা আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত নামার পর দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়।ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় মাঘাজি শরণার্থী শিবিরের এক বাড়িতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়। খান ইউনিসে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, “এখানে কাজ হল হামাসকে চূর্ণ করা, যেন তাদের আর সামরিক ও শাসন করার সক্ষমতা না থাকে। আমাদের প্রচুর অধ্যবসায় ও দৃঢ়তা দেখাতে হবে।” এক ফিলিস্তিনি সাংবাদিক গাজার মধ্যাঞ্চলীয় এলাকা বুরেইজে একটি মসজিদের কাছে ইসরায়েলের বেশ কয়েকটি ট্যাংকের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কিছু ভিডিও প্রকাশ করে বলেছে, তাদের যোদ্ধারা বুরেইজের পূর্ব দিকে ইসরায়েলের ট্যাংক ও সেনাদের লক্ষ্যস্থল করেছে।তবে কবে এবং কোথায় এই ভিডিও ধারণ করা হয়েছে রয়টার্স তা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলে মিশরের সীমান্ত সংলগ্ন রাফাহ শহরে ইসরায়েলের এক বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত ও ৫৫ জন আহত হয়।স্থানীয় চিকিৎসা কর্মীরা ও বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী যে ভবনটিতে বোমা ফেলেছে সেটিতে বাস্তুচ্যুত বেসামরিকরা আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার জেরুজালেমের কাছে এক চেকপয়েন্টে দুই নিরাপত্তা সদস্যকে ছুরিকাঘাত করার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই দুই নিরাপত্তা সদস্যের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে ইসরায়েলের পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য