বাড়িরাজ্যদেশ এক বিপদজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে : পুরুষোত্তম রায় বর্মন

দেশ এক বিপদজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে : পুরুষোত্তম রায় বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : আক্রান্ত গণতন্ত্র, বিপন্ন মানবাধিকার : দেশ ও সংবিধান রক্ষায় এগিয়ে আসুন। এই আহবানে ত্রিপুরা হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের। সংগঠনের পক্ষ থেকে এদিন ওরিয়েন্ট চৌমুহনি থেকে মিছিল সংগঠিত হয় আগরতলা শহরে। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের অন্যতম নেতৃত্ব পুরুষোত্তম রায় বর্মন।

তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। কারণ দেশের কথা বলার অধিকার, মত প্রকাশ করার অধিকার নেই, সভা সমিতি করার অধিকার বিপন্ন এবং জীবন জীবিকার অধিকার বিপন্ন। তিনি আরো বলেন, সরকারের বিরোধিতা করলেই কালো কানুনের সাহায্যে দেশ দ্রোহিতার অভিযোগ তুলে জেলে ভরে দিচ্ছে। একই অবস্থা ত্রিপুরা রাজ্যেও। বিন্দুমাত্র মানবাধিকার রক্ষার সুযোগ নেই। নারী এবং শিশুদের উপর হত্যা সহ নির্যাতন বাড়ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ত্রিপুরার হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন সেদিকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে না। কিন্তু মানবাধিকার কমিশন রাজ্যের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা না নিয়ে সরকারের কাজ করছে বলে সমালোচনা করেন তিনি। তিনি আরো বলেন আজকের দিনে দাড়িয়ে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এ বিপদজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশকে এবং জাতিকে রক্ষা করতে হবে বলে সকলের প্রতি আহ্বান জানান পুরুষোত্তম রায় বর্মন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য