স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় বন্য দাতাল হাতির আক্রমণ অব্যাহত। হাতির পদতলে পিষ্ট হয়ে তেলিয়ামুড়ার এক ক্ষুদ্র ব্যবসায়ীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একদল বন্য হাতির আক্রমণে বিপন্ন হয়েছে বহু পরিবার। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাতে কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনি এবং পার্শ্ববর্তী এলাকাতে একদল বন্য হাতি আক্রমণ চালায়। আক্রমণের জেরে সংশ্লিষ্ট এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি জানায়, প্রায় প্রতিটা রাতই আতঙ্ককে রাত কাটে তাদের। মঙ্গলবার রাতে এলাকাবাসীর বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেয়। নষ্ট করে দেয় জমি। প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ তুলে। বহুবার বনকর্মীদের জানানো হলো তাদের দেখার মিলছে না বলে জানায় এলাকাবাসী।

