স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : ১৫ বছর আগে বাড়ি বাড়ি পৌঁছেছে বিদ্যুৎ সংযোগ। কিন্তু বাম আমলে নয় বছর এবং রাম আমলের ছয় বছরে বাড়িঘর অন্ধকার। আবার ভুয়া বিল পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি এই নজির বিহীন ঘটনাটি লক্ষ্য করা গেছে বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত ধনঞ্জয়নগর এডিসি ভিলেজ সোনাইবাড়ি এলাকায়। জানা যায়, এলাকায় কৃচরষ্ণ চরণ এিপুরা, উলরং ত্রিপুরা সহ প্রায় ২৫ পরিবার প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে বসবাস করছে।
তারা এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পায়নি। এখন বর্ষা সময় বৃষ্টি জল ঘরের ভিতরে পড়লেও থাকতে হয় সেই ঘরেই। এই ঘর ছাড়া আর নেই থাকা মত ঘর। এমনকি জলের সংকটের কারণে বৃষ্টির জল জমিয়ে ব্যবহার করতে হয়। বৃষ্টির জল সঞ্চয় না হলে ৫ কিলোমিটার দূরে গিয়ে জলাশয় থেকে জল আনতে হয়। অভাব অনাহারে খিদের জ্বালা মেটাতে বাশ কড়ুল এবং বোন থেকে কলা এনে খেতে হয়। এছাড়া বিকল্প কোন পথ নেই বেঁচে থাকার। সোনাইবাড়ীর মানুষের অভিজোগ সরকার তাদের দিকে তাকায় না। তাদের একটাই দাবি তাদেরকে যেন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। না হলে এভাবেই তাদের পিছিয়ে থাকতে হবে ভবিষ্যতেও। আর সুশাসন জামানায় যদি সরকারি সহযোগিতা না পায় তাহলে কালিমালিপ্ত হবে সরকারি স্লোগান।

