স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : দুর্নীতিতে জর্জরিত শাসক দল সমর্থিত বি এম এস -এর যুগ্ম সম্পাদক সন্তোষ দে। এই ধরনের দুর্নীতির জন্য তাকে বহিষ্কার করল বি এম এস এর ধলাই জেলা কমিটি। শনিবার বিজেপির ধলাই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সন্তোষ দে -কে অনির্দিষ্টকালের জন্য বিএমএস থেকে বহিষ্কার করা হয়।
জানা যায় সন্তোষ দে অনেক দুর্নীতিতে যুক্ত। ২০২৩ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি থেকে গাড়ি নেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের জন্য, বিজেপির নেতৃত্ব গাড়িগুলির ভাড়া দিয়ে দিলেও সন্তোষ দে গাড়ি চালকদের ভাড়া দেয়নি। এ বিষয় নিয়ে সন্তোষ দে -কে পার্টির তরফ থেকে অনেকবার বলা হলেও তিনি কর্নপাত করেননি দলীয় নির্দেশ। এমনকি এখন পর্যন্ত গাড়ির শ্রমিকদের বকেয়া ভাড়া রয়ে গেছে। বিভিন্ন আর্থিক আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকায় অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো সন্তোষকে এবং সন্তোষের সাথে থাকা শ্যামল দেবনাথ ও শৈলেন পাল তাদেরকেও বহিষ্কার করা হয়। এদিকে শুক্রবার বাস জীপ চালক সংঘের একটি কমিটি গঠন করে সন্তোষ এবং তার দলবল। এই কমিটি ও অবৈধ বলে জানান বি এম এস এর নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বি এম এস এর ধলাই জেলার সভাপতি শান্তি দেববর্মা, জেলা সম্পাদক বিকাশ দাস, সদস্য নারায়ন দেবনাথ সহ অন্যান্য।

