বাড়িরাজ্যত্রিপুরার পুলিশ প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার আগরতলার সদর দফতর থেকে! আত্মহত্যা বলেই...

ত্রিপুরার পুলিশ প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার আগরতলার সদর দফতর থেকে! আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই : অস্বাভাবিক মৃত্যু হল ত্রিপুরার ডিজি অনুরাগ ধনখড়ের। সোমবার সকালে আগরতলায় ত্রিপুরা পুলিশের সদর দফতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

এই বিষয়ে নিশ্চিত হতে ত্রিপুরা পুলিশের প্রধানের দেহ ময়নাতদন্তের জন্য আগরতলার গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনার খবর পেয়েই হাসপাতাল চত্বরে পৌঁছেছেন ত্রিপুরা পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকেরা। পুলিশের সদর দফতরের যে ঘর থেকে অনুরাগের দেহ উদ্ধার করা হয়েছে, সেটা ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে।

তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে ডিজি-র মৃত্যু হল ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই তা জানা যাবে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ত্রিপুরা পুলিশ।

অনুরাগ ১৯৯৪ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইপিএস আধিকারিক। ত্রিপুরা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার পর ২০২৫ সালের মে মাসে তিনি সে রাজ্যের ডিজি হিসাবে দায়িত্ব নেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য