বাড়িরাজ্যমনোশ্রীকে বাঁচাতে এখন কোন প্রকার সরকারি সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি : মনোশ্রীর...

মনোশ্রীকে বাঁচাতে এখন কোন প্রকার সরকারি সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি : মনোশ্রীর বাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : ​এস.এম.এ নামে বিরল রোগে আক্রান্ত হাঁপানিয়া এলাকার মনোশ্রীকে বাঁচাতে এখন কোন প্রকার সরকারি সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব ইতিমধ্যে সহযোগিতা চেয়েছেন কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকারের কাছ থেকে ছাড়া পাওয়া গেলে দ্রুত রাজ্যবাসীকে অবগত করা হবে।

কিন্তু মেয়ের প্রান বাঁচাতে সেপ্টেম্বরে তিন তারিখের মধ্যে থেরাপি দিতে হবে। রবিবার দিল্লি থেকে রাজ্যে ফিরেই আগরতলা প্রেস ক্লাবে বসে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন মনোশ্রীর বাবা ধ্রুব চৌধুরী। সঙ্গে ছিলেন মনোশ্রীর মা। তিনি বলেন, দিল্লি এইমস্ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শেফালী গুলাটির পরামর্শ অনুযায়ী থেরাপির মূল্য প্রায় ১৬ কোটি ৩৭ লক্ষ টাকা। এই ইনজেকশন নয় কোটি টাকায় কোনোভাবেই দেওয়া সম্ভব নয়।

 সুতরাং, থেরাপির জন্য পুরো অর্থের প্রয়োজন। থেরাপি দেওয়া হয়ে গেলে আরো চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। এখন পর্যন্ত মাত্র ৪ কোটি টাকা জোগাড় করা সম্ভব হয়েছে। তাই থেরাপির অর্থ জোগাড় করার পাশাপাশি পরবর্তী চিকিৎসার অর্থরাশে যোগাড় করার জন্য ফান্ডিং চলবে বলে জানিয়েছেন অসহায় পিতা। গোটা রাজ্যবাসী এবং গোটা দেশবাসীর কাছে তার মেয়ের জীবন বাঁচাতে সহযোগিতার দাবি করেছেন। যেভাবেই হোক সেপ্টেম্বরে তিন তারিখের মধ্যে থেরাপি দিতে হবে। কারণ সেপ্টেম্বরে তিন তারিখ তার দু’বছর পূর্ণ হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য