বাড়িরাজ্যআনন্দবাজার এলাকায় রক্তাক্ত সংঘর্ষ

আনন্দবাজার এলাকায় রক্তাক্ত সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুলাই : মঙ্গলবার রাতে ধর্মনগর মহকুমার অন্তর্গত আনন্দবাজার এলাকায় এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় এক যুবক ও তার পিতা মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে রড দিয়ে তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় মারাত্মক আহত হন অমল নাথ ও তার পিতা বিনন্দ নাথ। পরে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল কর্মী জানান, আহত অমল নাথ ও বিনন্দ নাথের বাড়ি রাজনগর লক্ষ্মীপুরের ১ নম্বর ওয়ার্ডে। রাতে আনন্দবাজারের ঢোকার মুখে বাজার শেডের সামনে রক্তাক্ত ও আহত অবস্থায় অমল নাথকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা খবর দেয় তাদেরকে এবং তারা এসে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তিনি আরো জানান তারা জিজ্ঞাসাবাদ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছেন, আনন্দবাজারে দুই পক্ষের মধ্যে মারামারির জের ধরে এই ঘটনার সূত্রপাত। আনন্দবাজার এলাকার বাসিন্দা সত্যজিৎ দেববর্মা এবং তার পিতা বিনয় দেববর্মা মিলে অমল নাথ ও তার বাবার উপর এই হামলা চালিয়েছে। পুলিশের মতে, মারামারির সময় অমল নাথের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। কি বিষয় নিয়ে এই মারামারি ও হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য