বাড়িরাজ্যসাংবাদিকদের জন্য স্বাস্থ্য শিবিরের উদ্যোগে প্রেস ক্লাবের

সাংবাদিকদের জন্য স্বাস্থ্য শিবিরের উদ্যোগে প্রেস ক্লাবের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুলাই : আগরতলা প্রেস ক্লাব ও আই এল এস হাসপাতালের যৌথ উদ্যোগে সাংবাদিকদের জন্য এক রক্ত পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়। বুধবার থেকে শুরু হয় শিবির। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তথা স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে, আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি চিত্রা দে।

 আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে বলেন, প্রতিবছর সাংবাদিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ব্যতিক্রম হয়নি এ বছর। কিন্তু এবছর আগরতলা প্রেসক্লাব সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের আগে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর স্বাস্থ্য শিবির করা হবে। সে অনুযায়ী বুধবার এবং বৃহস্পতিবার দুদিন সাংবাদিকদের বিভিন্ন রক্ত পরীক্ষা সহ ইসিজি করা হবে। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে আইএলএস হাসপাতাল। দুদিন রক্ত পরীক্ষার পর আগামী শনিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য