বাড়িরাজ্যনারী সংরক্ষণ বিলের জন্য আন্দোলনে নামছে বাম নারী সংগঠন

নারী সংরক্ষণ বিলের জন্য আন্দোলনে নামছে বাম নারী সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : ​২০ জুলাই সংসদে বর্যাকালীন সংসদ অধিবেশন শুরু হবে। অধিবেশনে শর্তহীনভাবে ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণের দাবিতে যন্তরমন্তরে কর্মসূচি সংগঠিত করা হবে। রাজ্যেও কর্মসূচি হবে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে। সকাল ১১ টায় বটতলায় কর্মসূচি সংগঠিত করা হবে।

 রবিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন নারী নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী। তিনি আরো বলেন ২০১৪ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১২ বছর লেগে যাচ্ছে এই বিল পাস করতে। এটা সরকারের ব্যর্থতা। বিরোধীদের কাছে মাথা নত করেছে সরকার। এর দ্বারা বুঝা যায় সরকার এই বিলের বিরোধী। কিন্তু এই বিলের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিল বামফ্রন্ট সংগঠনগুলি বলে দাবি করেন তিনি। তিনি আরো জানিয়েছেন, তাদের কর্মসূচিতে অন্যান্য সংগঠনগুলিও এগিয়ে আসবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী কৃষ্ণ রক্ষিত সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য