বাড়িরাজ্যগাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার, আহত একাধিক

গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার, আহত একাধিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার। আহত একাধিক। ঘটনার খবর পেয়ে রবিবার ক্ষতিগ্রস্ত বাড়ি সরজমিনে পরিদর্শনে যান এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়। ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর তিনি জানান হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় জাতীয় সড়কের পাশে দীর্ঘ বছর পুরানো বন দপ্তরের কিছু গাছ রয়েছে। গাছের গোঁড়ার মাটি সরে যাওয়ার কারনে একটি গাছ এক বাড়ির ঘরের উপর উপরে পড়ে।

সেই পরিবারের লোকজন ঐ ঘরে ঘুমাচ্ছিল। তারা আহত হয়েছে। ভগবান তাদের প্রান রক্ষা করেছেন। আহতদের প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরও জানান ক্ষতিগ্রস্তদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে প্রশাসন থেকে। পাশাপাশি সরকারি ভাবে তাদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য