স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : কাঁঠালতলীতে ক্লাব সম্পাদক খুন, শান্তিনিকেতন মেডিকেল কলেজে মহিলা কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনার পর এবার আরো এক মৃতদেহ উদ্ধার হল রবিবার। অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৬৮ বছর বয়সী দিনমজুরের দেহ। রবিবার সকালে মার্কেট থেকে মিনিন্দ্র সরকার নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে বাজারের ব্যবসায়ীরা বাজারে এসে রক্তাক্ত অবস্থায় মনিন্দ্র সরকারের মৃতদেহ দেখতে পায়। পরবর্তী সময় খবর দেওয়া হয় আমতলি থানার পুলিসকে।
পুলিস ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান মৃত মনিন্দ্র দেবনাথ দুই থেকে আড়াই বছর ধরে পারিবারিক ঝামেলার জেরে বাড়ি ঘর ছেড়ে অশ্বিনী মার্কেটের অর্ধনির্মিত একটি দোকান ঘরের সামনে বসবাস করত। রবিবার সকালে বাজারে এসে জানতে পারেন মনিন্দ্র সরকারের দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা এসে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে আছে। এবং মৃত ব্যক্তির বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। পুলিশ এসে ড্রগ স্কোয়াড এবং ফরেনসিক টিমকে খবর দেয়। তারা এসে তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, ঘটনার পর পুলিশ কয়েকজনকে সন্দেহজনক ভাবে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানাধীন এলাকায় একাধিক খুন এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রশ্নের মুখে ফেলছে পুলিশকে। আইনশৃঙ্খলা কতটা দুর্বল আমতলী থানাধীন এলাকায় সেটা বারবারই প্রমাণ করছে একাধিক ঘটনায়।

