বাড়িরাজ্যনতুন জেলা গঠনের দাবি উত্থাপন করল আন্দোলন মঞ্চ

নতুন জেলা গঠনের দাবি উত্থাপন করল আন্দোলন মঞ্চ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : কমলপুর মহকুমাকে নিয়ে নতুন জেলা গঠনের দাবি উত্থাপন করল ধলাই বিভক্তি আন্দোলন মঞ্চ। মুলত কমলপুর মহকুমা ও লংতরাইভ্যালি মহকুমার একটি অংশকে নিয়ে নতুন জেলা গঠনের দাবিতে এই মঞ্চ গঠন করা হয়। রবিবার এই মঞ্চর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠক শেষে মঞ্চের নেতৃত্বরা জানান কমলপুর থেকে কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করলে নিয়ে যেতে হয় ক্লুলাই জেলা হাসপাতালে। সেখান থেকে ঐ রোগীকে জিবি হাসপাতালে রেফার করা হলে পুনঃরায় মানিক ভান্ডার হয়ে ঐ রোগীকে জিবি হাসপাতালে নিয়ে যেতে হয়। কমলপুর মহকুমা একটি পুরাতন মহকুমা। তাই কমলপুর মহকুমাবাসির স্বার্থে ধলাই জেলাকে বিভক্ত করে নতুন জেলা গঠন করা হোক। মঞ্চের নেতৃত্বরা আশাবাদী বর্তমান সরকার তাদের মেনে নিয়ে নতুন জেলা গঠনের উদ্যোগ গ্রহণ করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য