বাড়িরাজ্যবসত ঘরের দোরগোড়ায় নদী, পরিবার নিয়ে আতঙ্কে মহিলা

বসত ঘরের দোরগোড়ায় নদী, পরিবার নিয়ে আতঙ্কে মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : টানা বর্ষণে গোমতী নদীর তীরবর্তী ভিটেমাটি ভাঙনও তীব্র আকার ধারণ করেছে। নদী এখন এলাকার নুরজাহান বিবির বসত ঘরের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। বিরাট এলাকা জুড়ে নদী যেভাবে জমি গ্রাস করছে, তা দেখতে এখন রীতিমতো এক ভয়ংকর এবং আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোনো মুহূর্তে পুরো ঘরটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাঘর পৌরসভার এই ৮ নম্বর ওয়ার্ডের ভাঙন রোধে বোল্ডারের কাজের টেন্ডার প্রক্রিয়া ইতিমিধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বর্ষার মরশুম শেষ না হলে সেই স্থায়ী কাজ শুরু করা সম্ভব নয়। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে বর্ষা শেষ হওয়া পর্যন্ত এই বসত ভিটে টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে। হৃদরোগে আক্রান্ত নুরজাহান বিবির পরিবারে ছেলেদের সামান্য আয়ে কোনো রকমে সংসার চলে। এই অবস্থায় নতুন জায়গা কিনে ঘর করার সামর্থ্য তাদের একেবারেই নেই। তাই বর্ষার স্থায়ী কাজ শুরু হওয়ার আগেই, ঘরটুকু বাঁচাতে রাজ্য সরকার এবং মেলাঘর পৌরসভা কর্তৃপক্ষের কাছে অস্থায়ীভাবে এই ভাঙন স্থানটি দ্রুত মেরামত করার জন্য আকুল আবেদন জানিয়েছেন এই ভুক্তভোগী মহিলা। এখন দেখার, প্রশাসন এই অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষা করতে কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য