স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : পাচারকালে খোয়াই ওয়ারেংটু বাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। জানা যায় রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেট্রোলিং শুরু করে বন দপ্তরের কর্মীরা। অবশেষে সোমবার ভোরে সাফল্য পায় বন দপ্তরের কর্মীরা।
এইদিন ভোরে খোয়াই মহকুমার ওয়ারেংটু বাড়ি এলাকা থেকে দুটি গাড়িতে করে প্রায় ১৮০ ফুট চোরাই কাঠ পাচার করা হচ্ছিল। খোয়াই মহকুমার বন আধিকারিক সুস্মিতা দাসের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে চোরাই কাঠ বোঝাই গাড়ি দুইটি আটক করে। গাড়ি দুইটিতে আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার কাঠ ছিল। এই দিনের অভিনেতা নেতৃত্বে মহকুমা বন আধিকারিকের সাথে ছিলেন জেলা বন আধিকারিক অশোক কুমার সহ অন্যান্যরা।

