বাড়িজাতীয়ঝাড়খণ্ডে তিন মেয়েকে খুন, অভিযুক্ত বাবা গ্রেফতার

ঝাড়খণ্ডে তিন মেয়েকে খুন, অভিযুক্ত বাবা গ্রেফতার

রাঁচি, ৮ জুন (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডি জেলার তুরুকডিহা গ্রামে তিন নাবালিকা মেয়েকে কুপিয়ে খুনের অভিযোগে ৪০ বছর বয়সি বাবাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালের ঘটনা। নিহত দু’জন মেয়ের বয়স ৬ বছর, অন্য জনের ১৪ বছর। খুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নন্দু যাদব এদিন সকালে ধারালো অস্ত্র দিয়ে তার মেয়েদের ওপর হামলা চালায়। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তিন বোনের মৃত্যু হয়। নিহতরা হলো ১৪ বছর বয়সী পল্লবী যাদব এবং তার ছয় বছর বয়সী যমজ বোন ঋদ্ধি যাদব ও সিদ্ধি যাদব। তাদের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য, প্রতিবেশী এবং গ্রামবাসীরা শোকে মুহ্যমান। বাসিন্দারা জানান, শিশুদের কান্নার শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। ঘটনার সময় অভিযুক্তের স্ত্রী ও ছেলে বাড়ির অন্য অংশে ছিলেন, ফলে তাঁরা প্রাণে বেঁচে যান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য