বাড়িরাজ্যবার এসোসিয়েশনের ভোট প্রচারে সুদীপ

বার এসোসিয়েশনের ভোট প্রচারে সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে ভোট প্রচার বিধায়ক সুদীপ রায় বর্মণের। সোমবার ত্রিপুরা বার এসোসিয়েশনের অফিসে গিয়ে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের হয়ে ভোট প্রচার করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। সাথে ছিলেন সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা। এক সাক্ষাৎকারে বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান তিনি কারো বিরুদ্ধে মন্তব্য করতে নারাজ।

সংবিধান বর্তমানে নানান ভাবে আক্রান্ত। আইনজীবীরা উপলব্ধি করেছে সংবিধান বাঁচাতে হবে। তাই আইনজীবীরা সংবিধান বাঁচাও মঞ্চ গঠন করেছে। আইনজীবীরা বুদ্ধিজীবি। তারা আদালতে দায়িত্ব পালন করেন। এই আদালত দেশের বাইরে নয়। এই বুদ্ধিজীবিরা একত্রিত হয়ে মঞ্চ গঠন করেছে। এইদিন তিনি সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে সকল আইনজীবীদের প্রতি আহ্বান জানান নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চকে সমর্থন করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য