বাড়িরাজ্যশিব মন্দিরে দুর্বৃত্তদের হামলা

শিব মন্দিরে দুর্বৃত্তদের হামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : সিধাই থানাধীন মোহনপুর বিধানসভার আমগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত কালিকামুড়া পূর্ব পাড়া স্থিত শ্রী শ্রী নরমদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দিরে রাতের অন্ধকারে হামলা চালিয়ে চুরি কান্ড সংগঠিত করে দুষ্কৃতীরা। সোমবার সকালে মন্দিরের পুরোহিত সহ স্থানীয়রা যখন মন্দির খুলতে যান তখন তারা দেখতে পান এই দৃশ্য। মন্দিরের ভিতরে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

 ৪ ভরীর অধিক ওজনের একটি রূপার চেইন চুরি করে নিয়ে যায় এই চোরের দল। গোটা ঘটনা নিয়ে বিস্তৃত জানান মন্দিরের পুরোহিত এবং শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ও মন্দির ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সুব্রত সরকার। এই ঘটনায় যুক্তদের চিহ্নিত করে বিচারের দাবি জানান এবং সিধাই থানায় মামলা করবেন বলে জানান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিধাই থানার পুলিশ। এখন দেখার এই ঘটনায় যুক্তদের সিধাই থানা চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারে কি না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য