বাড়িরাজ্যবোলেরো এবং যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে আহত একাধিক

বোলেরো এবং যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে আহত একাধিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : উদয়পুর মহকুমা বাগমা জাতীয় সড়কে বোলেরো এবং যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা সংঘটিত হয় সোমবার দুপুরে। এদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বোলেরো গাড়ির মধ্যে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস।

বুলেরো গাড়ির নম্বর টি আর 01 এজে 1568 এবং বাসের নম্বর টি আর 01 সি 1421 । ঘটনায় বিবরণে জানা যায়, আগরতলা থেকে বাসটি উদয়পুরের দিকে যাওয়ার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। বাসের এক যাত্রী জানান সাধারণ গতিতেই চলছিল গাড়িটি। আচমকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বোলেরো গাড়িতে ধাক্কা দেয়। খবর পেয়ে ছুটে আসে বাগমা ফাড়ির পুলিশ এবং দমকল কর্মীরা। তারপর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন আহত দুজনের নাম হলো পূজা দেবনাথ এবং নগেন্দ্র দেবনাথ। পুলিশ জানিয়েছে বাসে দুই তিনজন যাত্রী আহত হওয়ার পাশাপাশি বোলেরো গাড়ি চালক আহত হয়েছেন। পুলিশ গাড়ি দুটি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য