স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে : খোয়াই সিপাইহাওর রাম মানিক সর্দ্দারপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরনে প্রকাশ, সোমবার সকালে স্কুলের চতুর্থ শ্রেণীরকর্মচারী স্কুলে এসে দেখতে পায় অফিস রুমের দরজার তালা ভাঙ্গা।
সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি স্কুলের ইনচার্জ মরণ কুমার বর্মাকে ফোনে জানান। তারপর দেখতে পান স্কুলের দুটি আলমারির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। স্কুলের ইনচার্জ মরণ কুমার বর্মা জানান, স্কুলের ভর্তির প্রায় সাড়ে তিন হাজার টাকার অধিক নিয়ে যায় চোরের দল। চোরেরা একটি ফ্যান এবং আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।

