বাড়িজাতীয়উড়ানের আগে বিমানের পাখায় আগুন, চেন্নাইয়ে বাতিল এতিহাদ এয়ারওয়েজের আবুধাবিগামী উড়ান

উড়ানের আগে বিমানের পাখায় আগুন, চেন্নাইয়ে বাতিল এতিহাদ এয়ারওয়েজের আবুধাবিগামী উড়ান

চেন্নাই, ১২ মে (হি.স.) : চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। আবুধাবিগামী এতিহাদ এয়ারওয়েজের-এর একটি বিমানের পাখায় আগুন লাগার ঘটনায় উড়ান বাতিল করা হয়েছে। বিমানে থাকা প্রায় ২৮০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ানের প্রস্তুতির সময় পাইলটরা বিমানের পাখায় আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে জরুরি ব্যবস্থা নেওয়া হয় এবং সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনায় কেউ আহত হননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পরে নিরাপত্তার স্বার্থে উড়ান বাতিল করা হয়। বিমানের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পরেই ফের উড়ান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যাত্রীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত এতিহাদ এয়ারওয়েজের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য