বাড়িরাজ্যবিমানবন্দরে আটক ৫

বিমানবন্দরে আটক ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে : এমবিবি বিমানবন্দরে আটক সোনামুড়ার ৫ যুবক। সিআইএসএফ জওয়ানরা তাদের আটক করে গাড়ি সহ এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। গাড়ির নম্বর টি আর ০১ বি ডব্লিউ ০৫৯০ । ঘটনার বিবরণে জানা যায়, পাঁচ যুবক বিমানবন্দর থেকে বের হওয়ার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করে।

 তখন তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন নিরাপত্তা কর্মীরা এগিয়ে এসে তাদের আটক করে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের সকলের বাড়ির সোনামুড়ায়। ধৃত পাঁচ যুবকের নাম নেম হোসেন, সাইফুল ইসলাম, জাফর আলী, আইসিম মিয়া এবং রুবেল মিয়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য