বাড়িরাজ্যবিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু, আহত একাধিক

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু, আহত একাধিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মে : বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।  ঘটনা কমলাসাগর পাথারিয়াদ্বার সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এবং মধুপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজনের নাম মো. মুরসালিন, বয়স ২০।

 তিনি বাংলাদেশের গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের বাসিন্দা। একই ঘটনায় হয়েছেন মধুপুর গ্রামে। সেখানেও বিএসএফের গুলিতে মৃত্যু হয় বাসিন্দা নবীর হোসেনের। বয়স ৪০। স্থানীয় সূত্রে খবর, সীমান্ত এলাকায় পাচার সংক্রান্ত কার্যকলাপ চলাকালীন এই ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফ এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরো জানা গেছে, এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তারা কুমিল্লায় চিকিৎসারত আছে। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

 বিজিবির এই কর্মকর্তা বলেন, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের নাগাদ চোরাচালানের উদ্দেশ্যে প্রায় ১৫ জন বাংলাদেশি তাদের ভারতীয় চোরাকারবারি সহযোগীদের সহায়তায় ভারতের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। অবৈধভাবে পণ্য নিয়ে ফেরার সময় পাথারিয়াদ্বার এলাকায় বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের টহল দল তাদের বাধা দেয়। ‘বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যর উপর চড়াও হলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়েন। শনিবার দুপুরে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে ফ্ল্যাট মিটিং এর পর মৃতদেহ ময়না তদন্ত করা হয়। তারপর দুই দেশের সীমান্ত বাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে দুজনের মৃতদেহ বাংলাদেশ পাঠানো হয়। এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় টানটান পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য