বাড়িরাজ্যজুয়েলার্সে দুঃসাহসিক চুরি

জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :ধর্মনগর শহরের বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিবেকানন্দ রোডে অবস্থিত এক জুয়েলার্সে গভীর রাতে হানা দেয় এক চোরের দল। দোকান মালিকের দাবি, ক্যাশ বাক্স ও ড্রয়ার মিলিয়ে নগদ লক্ষাধিক টাকা এবং প্রায় ৩ থেকে ৪ ভরি সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী।

 ঘটনার বিবরণ দিতে গিয়ে কর্ণধার সুমন্ত দাস জানান, আজ সকালে তাঁর পাশের দোকানের এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান যে তাঁর দোকানের শাটার ও ভেতরের অংশ ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে এসে দেখেন চোরেরা ভেতরে সবকিছু তছনছ করে দিয়েছে। তিনি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী সামনের ক্যাশ বাক্স থেকে প্রায় এক লক্ষ টাকা চুরি  হয়েছে। এছাড়াও দোকানের কারিগরের ড্রয়ারে রাখা আনুমানিক ৩ থেকে ৪ ভরি সোনাও চুরি গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য