বাড়িরাজ্যএডিসি ভিলেজ কার্যালয়ে রেগার মজুরির দাবিতে তালা ঝুলিয়ে দিল রেগার শ্রমিকরা

এডিসি ভিলেজ কার্যালয়ে রেগার মজুরির দাবিতে তালা ঝুলিয়ে দিল রেগার শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : নিয়ম বহির্ভূত কাজের কারণে রেগা শ্রমিকদের মিলছে না মজুরি। প্রতিবাদে সরব হলো সোমবার।সাব্রুম মহকুমার মনু বিধানসভার অধীন সাতচাঁদ ব্লক অন্তর্গত চালিতা ছড়ি এডিসি ভিলেজ কার্যালয়ে এদিন রেগার মজুরির দাবিতে তালা ঝুলিয়ে দিল রেগার শ্রমিকরা। এর ফলে এডিসি ভিলেজ কার্যালয়ের ভিতরে আটকে পড়েন কর্মীরা।

শুধু তা নয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় রেগা শ্রমিকরা। চার মাস ধরে টাকা পাচ্ছেন না তারা এমনটাই অভিযোগ। এব্যাপারে চালিতা ছড়ি এডিসি  ভিলেজে কার্যালয়ের জি আর এস জানান, দুটি পুকুরের কাজ এসেছে। কাজের সিস্টেম অনুসারে , কাজ আসলে শ্রমিকদের তরফ থেকে কাজের দাবি আসতে হয়। সেই অনুসারে ব্লকে সেই দাবি জানিয়ে এম আর বের করে কাজ করানো হয়, এটা কাজের সিস্টেম বলে তিনি জানান। কিন্তু তারা যে কাজ করেছে, সেই কাজ ব্লক করায় নি। তবে সেই কাজের প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। প্রক্রিয়া শুরু হলে এম আর বের করে সেই টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়ে দেন। এখন দেখার কবে নাগাদ মজুরি পান শ্রমিকরা l

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য