বাড়িরাজ্যরাজ্যে অবৈধ অর্থ উপার্জনের প্রতিযোগিতা চলছে : কংগ্রেসে মুখপাত্র

রাজ্যে অবৈধ অর্থ উপার্জনের প্রতিযোগিতা চলছে : কংগ্রেসে মুখপাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারতের বৈদেশিক ঋন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৬২.৮ বিলিয়ন ডলার। গত এক বছরে বৃদ্ধি পেয়েছে ২৬.৩ বিলিয়ন ডলার। জি.ডি.পি-র পরিমাপে ৫১ বিলিয়ন ডলার ১ বছরে। কেন্দ্রীয় সরকারের বিগত বাজেটে পরিসংখ্যান দেওয়া হয়েছিল সেখানে উল্লেখ ছিল বৈদেশিক ঋন বৃদ্ধি পেতে পারে ৫৬.১ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ইতিমধ্যে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৭.৮৬ শতাংশ। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান সরকারি তথ্যে অনুযায়ী ডিজিটাল কারচুপির কারনে লক্ষ লক্ষ স্থায়ী আমানতকারির শতশত কোটি টাকা ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গেছে। ইম্পোট ট্যাক্স ক্রেডিট জালিয়াতিতে সাড়ে ৫ লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে কে কত বেশি সরকারি ও অবৈধ অর্থ উপার্জন করতে পারে তার প্রতিযোগিতা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য