Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য জনজাতি কল্যাণ দপ্তরে ধর্নায় বসলো ছাত্রছাত্রীরা

জনজাতি কল্যাণ দপ্তরে ধর্নায় বসলো ছাত্রছাত্রীরা

জনজাতি কল্যাণ দপ্তরে ধর্নায় বসলো ছাত্রছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : স্কলারশিপের দাবিতে সোমবার জনজাতি কল্যাণ দপ্তরে ধর্নায় বসলো ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ ২০২৪-২৫ সালের স্কলারশিপ এখনো তাদের প্রদান করা হয়নি। বহিঃরাজ্যের বেসরকারি কলেজে তারা পাঠরত। দপ্তরে আসলে তাদের অধিকর্তা এবং যুগ্ম অধিকর্তা বলছেন তারা ভুয়ো পড়ুয়া। তাই স্কলারশিপ মিলবে না।

পরবর্তী সময়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা তুলে ধরলে ছাত্রছাত্রীদের তিনি আশ্বস্ত করেন তারা স্কলারশিপ থেকে বঞ্চিত হবে না। সে অনুযায়ী ছাত্রছাত্রীরা আবার দপ্তরের দরজার কড়া নাড়লে তাদের বলে দেওয়া হয় দপ্তরের ফান্ডে টাকা নেই। তাই এরই প্রতিবাদে সোমবার বিকেলে ছাত্রছাত্রীরা দপ্তরে এসে ধরনায় বসে। তাদের দাবি অবিলম্বে স্কলারশিপের টাকা মিটিয়ে দিতে হবে। না হলে তারা পড়াশুনা করতে পারবে না। স্কলারশিপের উপর ভিত্তি করেই তারা বিএড কোর্স করার জন্য ভর্তি হয়েছেন। কিন্তু দীর্ঘ ছয় মাস ধরে তাদের এভাবে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তারা দাবি জানায় অবিলম্বে যেন তাদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha