বাড়িরাজ্যবিদ্যালয়ে থাবা বসাল চোরের দল, পাশাপাশি ভাঙচুর চালায়

বিদ্যালয়ে থাবা বসাল চোরের দল, পাশাপাশি ভাঙচুর চালায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ:  কৈলাসহরের গৌরনগর আর.ডি ব্লকের যুবরাজনগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে অবস্থিত যুবরাজনগর কলোনী উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়। বুধবার রাতে বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য। স্থানীয়দের কাছ থেকেজানা গেছে, গভীর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে আলমারি থেকে গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সামগ্রী চুরি করা হয় চোরেরা। আবার, আসবাবপত্রও ভাঙচুর করেছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকার যুব সমাজের অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিকাঠামোগত অভাবে ভুগছে। নর্দমারের মত অবস্থা বিদ্যালয়ের ভেতর। ঘটনার তিন ঘন্টা অধিক সময় হয়ে গেল বিদ্যালয়ে পৌঁছায়নি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। ‌আগামী দিন বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরে না আসলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন। কারণ এই বিদ্যালয় এলাকার গৌরব বলে দাবি করেন তারা। ইরানি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার। পুলিশ চুরির অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় চুরি যাওয়া সামগ্রীর পরিমাণ জানা যায়নি। তবে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য