বাড়িরাজ্যভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনে সামিল হল উবের গাড়ি চালকরা

ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনে সামিল হল উবের গাড়ি চালকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ: ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনে সামিল হল উবের গাড়ি চালকরা। বৃহস্পতিবার সকালে নন্দননগর এলাকায় প্রতিবাদে শামিল হয়ে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। অভিযোগ তাদের ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত করা হচ্ছে। এক উবের চালক জানান, গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে জিনিসপত্রের মূল্য লাফিয়ে বাড়ছে। অথচ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত উবের গাড়ি চালকরা। প্রতি কিলোমিটার অনুযায়ী কত টাকা করে সংশ্লিষ্ট কোম্পানি থেকে যাত্রী ভাড়া ধার্য করা হচ্ছে সেটা নিয়ে কোনো রকম ষ্পষ্টতা সামনে আসছে না।

শুধু তাই নয়, যাত্রীদের মোবাইল ফোনেও এটা দেখা যাচ্ছে না কত টাকা প্রতি কিলোমিটার অনুযায়ী ধার্য করা হচ্ছে। পাশাপাশি আগে চালকদের কাছ থেকে প্লাটফর্ম চার্জ হিসেবে নেওয়া হত ১৫ টাকা। যা বর্তমানে বৃদ্ধি করে ২৫ টাকা করা হয়েছে। আর লক্ষ্য করা যাচ্ছে, দূর দূরান্ত থেকে শহরে যেসব শর্ট পারমিটের অটো চলাচল করছে, তাদের গাড়ি চালানোর জন্য সুযোগ করে দিচ্ছে উবের কোম্পানি। সবচেয়ে বড় বিষয় হলো দাবি দাওয়া এবং অভিযোগ জানানোর জন্য আগরতলা শহরে উবের কোন অফিস নেই। গোয়াহাটিতে রয়েছে উবের জোনাল অফিস। কোন সমস্যা হলে সেখানে জানাতে হয়। যেহেতু গাড়ি চালকরা এই সমস্যাগুলি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছে তাই তাদের সমস্যাগুলি গোহাটি জোনাল অফিসে জানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য