স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : আসন্ন টিটিএএডিসি নির্বাচনে পাহাড় নিয়ে পুরনো নেতৃত্বই ভরসা বামেদের। কুরসি ছাড়তে নারাজ পুরনো নেতৃত্ব। ২৯-৩০ জানুয়ারি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ২৩ তম কেন্দ্রীয় কমিটির সম্মেলন। সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। নয়া কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মাকে করা হয়েছে। সমাবেশের অংশগ্রহণ আশার আলো দেখিয়েছেন বলে নেতৃত্ব মনে করছেন।
আদিবাসী অধিকার, রাষ্ট্রীয় মঞ্চের সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী আলোচনা করেন সম্মেলনে। ২৫ জনের কর্মপরিষদে ৬ জন নতুন। ১৩৯/১৩৭জনের কেন্দ্রীয় কমিটি গঠন সহ নানা বিষয়ে আলোচনা করা হয় বলে জানান রাধাচরণ দেববর্মা। তিনি আরো জানান, এডিসি নির্বাচনে দল ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে৷ তিনি আরো বলেন, শাসক দল বিজেপি এবং তিপরা মথার লড়াইয়ের সঙ্গে বামেদের সঙ্গে লড়াইয়ে পার্থক্য আছে। বিজেপি ও মথার লড়াই হচ্ছে লুটপাট করার জন্য। বর্তমানে এডিসিতে হাহাকার, কাজ নেই, রোজগার নেই এবং লুটপাট চলছে। কাজের সুযোগ থাকলেও কিছুই হচ্ছে না।
বামেদের আমলে তীলে তীলে সম্পদ গড়ে উঠেছিল, তাও বিক্রি হচ্ছে লিজে বা বন্ধকে। বাম আমলের সম্পদ এখন লুটপাট চলছে। তারপরও এডিসি ২৮ টির মধ্যে ২৮ আসনে জয়ের কথা বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তিনি খুমুলুঙয়ে গিয়ে পর্যালোচনা বৈঠক করেননি। এদিকে নরেশ জমাতিয়া বলেন, এডিসি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তিপরা মথা। অপরদিকে বিজেপি হল নয়া ফ্যাসিবাদী সরকার। বিপন্ন ভারতবর্ষের মানুষ বিজেপিকে পরাস্ত করতে হবে। পাশাপাশি মথার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। কারন নয়া ফেসিবাদী সরকারের সঙ্গে মথার বিরুদ্ধে লড়াই হবে। প্রধান শত্রু বিজেপি, আবার মথাও শত্রু! তাই তাদের উৎখাত করার জন্য লড়াই ময়দানে জনগণকে নিয়ে সামিল হবে বলে জানান নরেশ জমাতিয়া।

