Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যন্যায্য পাওনা মিলছে না আশা কর্মীদের, দায়িত্ব থেকে অব্যাহতির হুঁশিয়ারি

ন্যায্য পাওনা মিলছে না আশা কর্মীদের, দায়িত্ব থেকে অব্যাহতির হুঁশিয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: সুশাসন জামানায় ন্যায্য পাওনা মিলছে না আশা কর্মীদের। এর প্রতিবাদে মঙ্গলবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পশ্চিম ভুবন বন পি এইচ সি -র অধীনে থাকা ৭৫ জন আশা কর্মী। তাদের অভিযোগ, দীর্ঘ চার মাস ধরে তাদের ইনসেনটিভ মিলছে না। মোট ৭৫ জন আশা কর্মী বিভিন্ন সময় স্থানীয় একাউন্টেন্ট অফিসার রুপম বাবুকে বিষয়টি জানানোর পর তিনি তাদের কোনরকম সদোত্তর দিতে পারছেন না। যার কারনে এক প্রকার ভাবে হতাশায় ভুগছেন আশা কর্মীরা।

 মঙ্গলবার তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হওয়ার পর তাদের জানিয়ে দেওয়া হয় অডিট চলছে গত ১২ জানুয়ারি থেকে। তাদের ইন্সেন্টিভ প্রদান করার জন্য ১৩ জানুয়ারি কাগজ প্রদান করা হয়েছে পিএইচসি থেকে। তাই অডিট শেষ না হওয়া পর্যন্ত তাদের ইনসেন্টিভ দেওয়া মুশকিল। তারপর মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে চত্বরে আশা কর্মীরা জানান, গত দূর্গা পূজার সময় তাদের সঙ্গে এ ধরনের সমস্যা হয়েছে। তখন তাদের ৪০০০ টাকা নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। পরবর্তী সময়ে সেই টাকা দেওয়া হলেও তারপর এখন পর্যন্ত আর ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না। প্রত্যেকের দেড় হাজার টাকা থেকে শুরু করে ২২০০ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বকেয়া টাকা দেওয়া না হলে তারা আশা কর্মীর কাজ ছেড়ে দেবে। পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেবে। শীততাপ কক্ষের থেকে মোটা অংকের বেতন পায় না, মাত্র ২ হাজার টাকায় বিনিময়ে প্রতি মাসে তারা বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। অথচ তাদের এ ধরনের হয়রানির শিকার হতে হয়। তারা আরো দাবি জানান, এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে অবিলম্বে সরাতে হবে। কারণ এই অ্যাকাউন্ট্যান্ট প্রতিনিয়ত হিসেবে ভুল করছেন। যার কারণে আশা কর্মীদের সমস্যায় পড়তে হয়। অন্য কোন একাউন্টেন্ট তাদের জন্য নিয়োজিত করতে হবে বলে দাবি জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় চত্বরে দাঁড়িয়ে।  এখন দেখার বিষয় হুশ ফিরে কি না স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। নাকি এভাবেই মাসে পর মাস বঞ্চনার শিকার হয়ে একের পরে আশা কর্মীকে চাকরি থেকে অব্যাহতি নেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য