Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমাধব বাড়িতে হবে টিএসএফের কালো দিবস

মাধব বাড়িতে হবে টিএসএফের কালো দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি :   নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আন্দোলন করতে গিয়ে গত ২০১৯ সালে মাধববাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আন্দোলনরত কর্মীরা। তারপর থেকে টি এস এফ -এর পক্ষ থেকে প্রতিবছর দিনটি কালো দিবস হিসেবে পালন করা হয়। জানা যায়, কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে নাগরিকত্ব সংশোধনী বিল আনার উদ্যোগ নেয়।

তারপর গোটা দেশে ২০১৯ সালে নেসোর ডাকে টি এস এফ প্রতিবাদে শামিল হয়েছিল কর্মী সমর্থকরা। তখন রাজ্য পুলিশ তাদের উদ্দেশ্যে গুলি করে মাধববাড়ি এলাকায়। শেষ পর্যন্ত আহতদের হাসপাতাল নিয়ে যাওয়ার সময় এম্বুলেন্স আটকে আন্দোলনকারীদের মারধর করা হয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। এর প্রতিবাদে ৮ জানুয়ারি কালো দিবস পালন করা হবে মাধববাড়ি দশরামকামী এলাকায়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া এবং সহসভাপতি জন দেববর্মা। এ আন্দোলন থেকে ২০১৯ সালের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানান সংগঠনের নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য